নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে পীরগাছা-পূর্বপাড়া গ্রামে গাছের ডাল কাঁটাকে কেন্দ্র করে ঘটেছে এই ঘটনা।
সুত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) ২০২৬ ইং আনুমানিক সকাল সাড়ে ৭ টার দিকে সাইফুল ইসলামের সজিনা গাছের ডাল কাঁটা কে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে সাইফুলের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়, ফলে সাইফুল ইসলাম গুরুতর ভবে আহত হন । এবিষয়ে সাইফুলের ভাই এজাহারুল হক বাদী হয়ে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, বিবাদীদের বাড়ির কাছে আমার ও আমার ভাই সাইফুল ইসলামের মালিকানাধীন সম্পত্তিতে আম, কাঁঠাল, লেবু ও কলা গাছসহ বিভিন্ন গাছপালা রয়েছে। বিবাদীগণ দীর্ঘদিন ধরে অনধিকার উক্ত সম্পত্তিতে প্রবেশ করে আমাদের গাছের ডালপালা কেটে ক্ষতিসাধন ও নানাভাবে অত্যাচার করে আসছিল। আমরা প্রতিবাদ করলে তারা আমাদের মারধর ও প্রাণনাশের হুমকি প্রদান করত। এরই ধারাবাহিকতায় সকাল অনুমান ০৭:০০ ঘটিকার সময় বিবাদী শুভ আমাদের সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে একটি সজিনা গাছের ডাল কাটে। আমার ভাই মোঃ সাইফুল ইসলাম বিষয়টি অবগত হয়ে ঘটনাস্থলে গিয়ে গাছের ডাল কাটার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে শুভ (২২) সহ তার মা ডলি ও কারিমা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
কথা-কাটাকাটির একপর্যায়ে শুভর হুকুমে তারা সকলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার ভাই মোঃ সাইফুল ইসলামকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাথারি মারপিট করতে থাকে। মূল অভিযুক্ত শুভ (২২) আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে আঘাত করে মাথার মাঝখানে কেটে রক্তাক্ত ও গুরুত্বর জখম করে। এরপর শুভর মা ডলি আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে, আমার ভাই মাথা সরিয়ে নেওয়ায় আঘাতটি তার ডান চোখের ভ্রুর উপর লেগে কেটে রক্তাক্ত জখম হয়। বিবাদীগণের উপর্যুপরি আঘাতে আমার ভাই মাটিতে লুটিয়ে পড়লে, অন্য সকল বিবাদীগণ তাকে মাটিতে ফেলে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নীলাফুলা জখম করে।
পরে আমার ভাইয়ের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজনসহ কুদ্দুস আলী (৫৫), কৌশিক আহম্মেদ তিশান (২২), সাবিনা ইয়াসমিন (৩২), দ্রুত ঘটনাস্থলে তাকে বাঁচতে এগিয়ে আসে এবং তাকে রক্ষা করে। পরে বিবাদীগণ সবার সামনে আমার ভাইকে ভবিষ্যতে সুযোগ বুঝে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আমরা ভইকে উদ্ধার করে বাঘা মেডিকেল নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
বর্তমানে গুরুতর আহত সাইফুল ইসলাম বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা নিয়ে ওই মেডিকেল ভর্তি রয়েছে।
এবিষয়ে বাঘা থানায় অফিসার ইনচার্জ সেরাজুল হক জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 Comments