এস বাংলা নিউজ২৪ -এ স্বাগতম

বাঘায় জমি জবরদখল মামলায় ১৩ আসামি কারাগারে

 


নিজস্ব প্রতিবেদক 

(রাজশাহী)


রাজশাহীর বাঘায় জমি জবরদখল সংক্রান্ত একটি মামলায় ১৪ আসামির মধ্যে ১৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, মামলা নং-২২৯সি/২০২৫ (বাঘা) বর্তমানে রাজশাহী জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ বিচারাধীন রয়েছে। বিচারক সোহানুর রহমান সোহাগ বুধবার (১৫ জুলাই) আদালত চলাকালে এ আদেশ প্রদান করেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ১৭ মে ২০২৬ তারিখে আমবাগান ও সংশ্লিষ্ট জমির মালিকানা, খাজনা ও খারিজ সংক্রান্ত বিরোধের প্রেক্ষাপটে দায়ের হওয়া অবৈধ দখলের মামলায় আসামিরা আপোষের শর্তে জামিন লাভ করেন। তবে পরবর্তীতে তারা আপোষের কোনো উদ্যোগ গ্রহণ করেননি। ফলে মামলার বিচারিক কার্যক্রম শেষে এবং আপোষের শর্ত বাস্তবায়িত না হওয়ায় আদালত ১৪ জন আসামির মধ্যে ১৩ জনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

মামলার বাদী মো. সাজ্জাদ হোসেনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুস সবুর খান বিভিন্ন প্রাসঙ্গিক আইনগত ধারা ও যুক্তি উপস্থাপন করে আদালতে শুনানি পরিচালনা করেন। শুনানি শেষে আদালত এ আদেশ প্রদান করেন।



কারাগারে প্রেরণ করা আসামিরা হলেন: মো. কাবিল (৩৪), মো. নূর ইসলাম (৪৮), মো. মুক্তার (৩৮), মো. মান্নান (৪৮), মো. আনারুল, মো. সাবুল (৩২), মো. আবুল (৩০), মো. শফিকুল (৪২), মো. হাবিল (২৮), মো. লালচাঁন (২২), মো. মানিক (২০), মো. তফিকুল (২১) এবং মো. বাবুল (৩৭) উভয়ের বাসা উপজেলা মনিগ্রাম ইউনিয়নের তুলশীপুর গ্রামে। মামলার অপর আসামি আয়ুব আলীসহ সংশ্লিষ্ট বিষয়ে আদালতের কার্যক্রম বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Post a Comment

0 Comments