এস বাংলা নিউজ২৪ -এ স্বাগতম

বাঘায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

 



প্রতিনিধি;
বাঘা (রাজশাহী)

রাজশাহীর বাঘায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবী আদায়ের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫ ইং) বাদ আছর বাঘা শাহী মসজিদের তেঁতুলতলা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বাদ আছর শাহী মসজিদের অযুখানার পশ্চিমে সংক্ষিপ্ত সমাবেশে প্রতিবাদী বক্তব্য দিয়েছেন জামায়াতের নেতারা। 


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ নাজমুল হক, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের জামায়াত ইসলাম মনোনীত এমপি প্রার্থী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন নুহু। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে জামায়াত ইসলামী সবসময় জনগণের পাশে থাকবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধে আমাদের এই আন্দোলনএছাড়াও বক্তব্য পিআর পদ্ধতিতে নির্বাচন সহদফা দাবির কথা বলেন


সভাপতির বক্তব্যে তিনি বলেন, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। জনদুর্ভোগ সৃষ্টি নয়, বরং মানুষের অধিকার আদায়ই জামায়াতের লক্ষ্য।”
সমাবেশে বক্তারা সরকারের গণবিরোধী নীতি, জনগণের ভোটাধিকার হরণ, নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবী দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।


সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য শেষে নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিলটি তেঁতুলতলা থেকে উপজেলার আমচত্তর পর্যন্ত প্রধান সড়ক প্রদক্ষিণ করে  বাঘা তেঁতুলতলা এসে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ সমাপ্ত করেন।


Post a Comment

0 Comments