ধামইরহাট: আসন্ন শারদীয় দূর্গোৎসবকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটের জাহানপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডলের সভাপতিত্বে এবং ধামইরহাট পিএফজির কো-অর্ডিনেটর সাংবাদিক আবু হেনা মোঃ মোস্তফা কামাল বাবুর সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএফজির সদস্য ও ধামইরহাট বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, পিএফজির নওগাঁ জেলা কো-অর্ডিনেটর হেলাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, জেলা মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, উপজেলা মহিলা দলের সভাপতি সেলিনা আকতার, জাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার কায়ছার বুলবুল, ধামইরহাট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা মাহাত, পারগানা আদিবাসী সমিতির নেতা নগেন মূমু এবং মঙ্গলবাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা আবুল বাশার প্রমুখ।
সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং সংঘাত নয়, শান্তি ও সৌহার্দ্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আসন্ন পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পিএফজির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

0 Comments