নিজস্ব প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমানের নেতৃত্বে দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করা হয়েছে। বুধবার (০১ অক্টোবর ২০২৫ ইং) বিকেল ৩টার সময় ইউনিয়ন পরিষদ চত্বর থেকে যাত্রা শুরু করে।
চেয়ারম্যানসহ পরিষদের সদস্যরা প্রথমে বাউসা বেনুপুর সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন। এরপর পর্যায়ক্রমে কাচারিপাড়া দুর্গা মন্দির, লক্ষ্মী মাতা মন্দির, শ্রীরামপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, আড়পাড়া পূর্ব হিন্দুপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, দিঘা এবং শেষে বাউসা মাঝপাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করা হয়।
প্রতিটি মন্দিরেই চেয়ারম্যান আব্দুর রহমান ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপহার স্বরূপ নগদ অর্থ মন্দির কমিটির হাতে তুলে দেন। মন্দির কর্তৃপক্ষ এ উপহারে সন্তোষ প্রকাশ করেন এবং ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময়ে সকল মন্দিরের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ও সকল সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন দূর্গা উৎসবের শুভেচ্ছা জানান।
এই সময় উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ, ৩ নং ওয়ার্ড সদস্য রেজাউদ্দিন,৬ নং ওয়ার্ড সদস্য আঁখের উদ্দিন,৭ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম (সাহেব) এবং ৮ নং ওয়ার্ড সদস্য মুন্তাজ আলী এবং গ্রামপুলিশের দফাদার মোমিন উদ্দিন সহ সংরক্ষিত মহিলা সদস্য শিরিন আক্তার, হামিদা বেগম ও খালেদা বেগম উপস্থিত ছিলেন।

0 Comments