এস বাংলা নিউজ২৪ -এ স্বাগতম

ঈশ্বরদীতে খাজনা আদায়কে কেন্দ্র করে সং’ঘর্ষ, দুই যুবক গু’লিবিদ্ধ


 এস ডেক্স: 

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর খাজনা আদায়কে কেন্দ্র করে দুই ইজারাদার পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাঁড়া ইউনিয়নের ৫ নম্বর ঘাটসংলগ্ন স্লুইসগেট এলাকায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার সোহেল খন্দকারের নেতৃত্বে ‘গ্রুপঅন সার্ভিসেস’ নামের একটি দল নির্ধারিত সীমানা অতিক্রম করে তরিয়া মহল এলাকায় প্রবেশ করে খাজনা আদায় করছিল। এ নিয়ে কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সোমবার বিকেলে ‘এটি এন্টারপ্রাইজ’-এর কর্মীরা খাজনা নিয়ে ফিরছিলেন, এ সময় প্রতিদ্বন্দ্বী দলের সদস্যরা হামলা চালায়। এতে নিজাম ও সজীব নামের দুইজন গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাফিসা খানম বলেন, “দুজনের অবস্থাই আশঙ্কাজনক।”

‘এটি এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মেহেদী হাসান অভিযোগ করেন, সোহেল খন্দকারের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বী দল তাদের এলাকায় ঢুকে গুলি ও বোমা নিক্ষেপ করেছে এবং নগদ টাকা ও স্পিডবোট ছিনিয়ে নিয়েছে।

অন্যদিকে, সোহেল খন্দকার পাল্টা অভিযোগ করে বলেন, ‘এটি এন্টারপ্রাইজ’-এর লোকজনই তাদের সীমানায় ঢুকে জোরপূর্বক খাজনা তুলছিল।

 

লক্ষ্মীকুণ্ডা নৌপুলিশ ফাঁড়ির ওসি শফিকুল ইসলাম জানান, “গুলিতে দুজন আহত হয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

Post a Comment

0 Comments