এস বাংলা নিউজ২৪ -এ স্বাগতম

বাসে আগুন-ককটেল হামলায় গুলির নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার

 

ডেস্ক: বাসে আগুন কিংবা পুলিশ ও সাধারণ জনগণের ওপর ককটেল নিক্ষেপের মতো নাশকতামূলক হামলার ক্ষেত্রে হামলাকারীদের লক্ষ্য করে ‘গুলির নির্দেশ’ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তার মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের তিনি এ নির্দেশনা দেন। বিষয়টি ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেও নিশ্চিত করেন তিনি।

টহলরত ডিএমপির একাধিক কর্মকর্তা নির্দেশনা পাওয়ার বিষয়টি স্বীকার করলেও প্রকাশ্যে মন্তব্য করতে অনীহা জানান।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন,
“হ্যাঁ, বলেছি-বাসে আগুন দিলে, পুলিশ বা জনগণের গায়ে আগুন দিলে গুলি করতে বলেছি।”

আইনগতভাবে এটি কতটা বৈধ-জানতে চাইলে তিনি বলেন,
“একশতে একশই আইনে কাভার করে। দণ্ডবিধির ৯৬ থেকে ১০৪ ধারায় স্পষ্ট বলা আছে-জীবন ও সম্পদ রক্ষায় যে কেউ প্রয়োজন হলে গুলি করতে পারে।”

তিনি আরও বলেন,
“সেই আইনের ভিত্তিতেই আমি আমার সহকর্মীদের বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছি। কেউ বাসে আগুন দেবে, ককটেল মারবে-তুমি গুলি করে দেবে।”

বাংলাদেশ দণ্ডবিধির ৯৬ ধারা অনুযায়ী, ‘ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজ অপরাধ নয়।’

Post a Comment

0 Comments