এস বাংলা নিউজ২৪ -এ স্বাগতম

রাজশাহী ০৬ আসন (বাঘা-চারঘাট) মনোনয়ন পেলেন বিএনপি'র লড়াকু সৈনিক আবু সাঈদ চাঁদ


 স্টাফ রিপোর্টার,


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে রাজশাহী জেলা বিএনপির সফল আহ্বায়ক ও সর্বাধিক আলোচিত নেতা আবু সাঈদ চাঁদ’কে।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নাম ঘোষণার পরপরই চারঘাট ও বাঘা উপজেলায় আনন্দ-উল্লাসে ফেটে পড়েন তৃণমূলের বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। স্থানীয়রা জানান, নির্যাতিত হলেও সাহসিকতা, সততা ও দলীয় প্রতি অনুগত ভূমিকার জন্য তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

আবু সাঈদ চাঁদকে বিএনপির “নির্যাতিত নেতা” হিসেবে পরিচিত করা হয়। ২০২৩ সালের ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় এক দলীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির বক্তব্যর অভিযোগে গ্রেপ্তার হন তিনি। কারাগারে ১৩ মাস থাকার পর তিনি জামিনে মুক্তি পান।

এর মাঝে একের পর এক ব্যক্তিগত শোকের ছায়া নেমে আসে তার জীবনে। চলতি বছরের ২৪ মার্চ তিনি মায়ের মৃত্যুর পর প্যারোলে জানাজায় অংশ নেন, আবার তার স্ত্রী শাহানা বেগম (৬০) মারা যান। এসব ব্যক্তিগত বিপর্যয়ের মধ্যেও তিনি দলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকে তৃণমূলে জনপ্রিয়তা ধরে রেখেছেন।

রাজশাহী জেলার ছয়টি আসনে ঘোষিত বিএনপির প্রার্থীরা হলেন, রাজশাহী-১ শরীফ উদ্দিন, রাজশাহী-২ মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ শফিকুল হক মিলন, রাজশাহী-৪ ডিএম জিয়াউর রহমান জিয়া, রাজশাহী-৫ অধ্যাপক নজরুল ইসলাম, ও রাজশাহী-৬ আবু সাঈদ চাঁদ।

এ ঘোষণার মাধ্যমে রাজশাহীতে নির্বাচনী মাঠে বিএনপির প্রার্থীদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো । সকল মনোনীত প্রার্থীরাই বলেছেন সাধারণ ও দলের সকল কে নিয়ে এক সাথে আমরা দেশের উন্নয়নে কাজ করবো।

Post a Comment

0 Comments