এস বাংলা নিউজ২৪ -এ স্বাগতম

রাজশাহীতে সাংবাদিকদের হুমকির ঘটনায় আরএমজেএ'র নিন্দা

 


এস. ডেক্স;
রাজশাহীতে এনসিপির দু পক্ষের দ্বন্দ্বের জের ধরে একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী  সাংবাদিকদের  বাধা প্রদান এবং  হুমকির ঘটনায়  
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী  মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরএমজেএ)।

রাতে সংগঠনের সভাপতি  মোস্তাফিজ রকি  ও সাধারণ সম্পাদক বারিউল আলম শান্ত এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান। 

বিবৃতিতে বলা হয়,রাজশাহীতে এনসিপির দু নেতা মিডিয়াকে যে হুমকি দিয়েছেন, তা স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধক। এতে গণমাধ্যম কর্মীরা  উদ্বিগ্ন।  সাংবাদিকদের সুরক্ষা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে আমারা বদ্ধপরিকর।আমরা অতীতেও এ ধরনের অযাচিত ও অন্যায় হস্তক্ষেপ মেনে নেইনি, এখনও মেনে নেব না।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন,
সাংবাদিকদের  সংবাদ সংগ্রহের  বাধা ও হুমকি প্রদানকারী  জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব শোয়েব আহমেদ ও মূখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি  প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 

এর  আগে সোমবার বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির  রাজশাহী জেলা শাখার সদ্য ঘোষিত কমিটির আহবায়ক সাইফুল ইসলামের ডাকে সংবাদ সম্মেলন চলছিল। এ সময় হঠাৎ শোয়েব ও মেহেদীসহ বেশ কয়েকজন সম্মেলন স্থলে ঢুকে  সাংবাদিকদের আটকে তালা মেরে  রাখার হুমকি দেন এবং সংবাদ সংগ্রহের বাধা প্রদান করেন।

Post a Comment

0 Comments