এস বাংলা নিউজ২৪ -এ স্বাগতম

বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত



এস.ডেক্স;

রাজশাহীর বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিনোদপুর মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের দলীয় প্রার্থী এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য আবু সাঈদ চাঁদ ।


মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের ভাবনায় তারুন্যের সমাবেশ শীর্ষক সমাবেশে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দোয়া অনুষ্ঠানের মঞ্চে কান্নার স্বরে প্রধান অতিথি বলেন,  বেগম খালেদা জিয়া এ দেশের অবিসংবাদিত নেত্রী। তার নেতৃত্বে দেশ সুশাসন, শান্তি ও উন্নয়নের পথে এগিয়েছিল। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। মৃত্যুর সাথে হাসপাতালে দির্ঘ সময় পাঞ্জা লড়েছেন, তবুও স্বৈরাচারী সরকার শেখ হাসিনার সাথে আপোষ করেননি। তিনি কান্না করতে-করতে বলেন, হে আল্লাহপাক খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে তাকে এবারের মতো রক্ষা করুন।


আবু সাঈদ চাঁদ বলেন, বেগম জিয়া যেমন ছিলেন স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি অনুগত, তেমনি দেশের মানুষের প্রতিও ছিলেন গভীরভাবে নিবেদিত এক প্রান। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তিনি সিনিয়র নেতাদের মতামতকে সব সময় গুরুত্ব দিতেন। তার অসুস্থতার খবরে দেশের মানুষ আজ হাহাকার এবং উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আবারও ভূমিকা রাখতে পারেন।


রাজশাহী জেলা ছাত্র দলের আহবায়ক শামিম সরকারের সঞ্চালনা ও সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি মো: কামাল হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোকলেসুর রহমান মুকুল, সুরুজ জ্জামান সুরুজ, যুবদল নেতা সালে আহাম্মে (সালাম),বিএনপি নেতা আব্দুল লতিফ, যুবদুল নেতা শফিকুল ইসলাম শফি, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, রেজাউল করিম বাদশা, আড়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বাউসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল রহমান ।


এছাড়াও উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দুটি পৌর সভা ও সাতটি ইউনিয়নের সকল পদ ধারী নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে বেগম জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করে সাজেদুল ইসলামের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত মাধ্যমে উক্ত দোয়া মাহফিল শেষ হয়।

Post a Comment

0 Comments