এস বাংলা নিউজ২৪ -এ স্বাগতম

বিএইচআর গ্রুপের উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

 


নিজস্ব প্রতিবেদক;

দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন অরাজনৈতিক প্রতিষ্ঠান বিএইচআর গ্রুপের প্রতিষ্ঠাতা বিপ্লব হোসেন জাকির। পাশাপাশি যুব সমাজকে খেলাধুলা ও পড়াশোনার মাধ্যমে এগিয়ে নিতে নানামুখী সহায়তা করে যাচ্ছেন তিনি।


এরই ধারাবাহিকতায় এবারের শীত মৌসুমেও ব্যতিক্রম হয়নি। শীতের তীব্রতায় অসহায় মানুষের কষ্টের কথা বিবেচনা করে সোমবার (১২ জানুয়ারি) সকালে নিজ গ্রামের হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বিপ্লব হোসেন জাকির।


তিনি বর্তমানে নিজ এলাকায় অবস্থান না করলেও, ঢাকা থেকে তার দিকনির্দেশনায় বিএনপি নেতা জামরুলের সহযোগিতায় জাকিরের বাবা জমির উদ্দিন রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর নিজ বাড়িতে এ কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। শীতবস্ত্র পেয়ে এলাকার অসহায় মানুষদের মধ্যে আনন্দের ছোঁয়া দেখা যায়।


এছাড়াও যারা অসুস্থ বা চলাচলে অক্ষম, তাদের বাড়ি বাড়ি গিয়ে জাকিরের প্রতিনিধিরা কম্বল পৌঁছে দেন।

Post a Comment

0 Comments