এস বাংলা নিউজ২৪ -এ স্বাগতম

বানেশ্বরে বিএনপির ওয়ার্ড ভিত্তিক ভোটকেন্দ্র কমিটি গঠন

 


 

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া: 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বানেশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক ভোটকেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বানেশ্বর ধানহাটায় সোবহান সরকারের মুড়ি মিলে অনুষ্ঠিত সভায় বানেশ্বর ও বালিয়াঘাটি ওয়ার্ডের এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত আলী সরকার।

সভায় উপস্থিত ছিলেন বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বানেশ্বর বাজার হাট কমিটির ইজারাদার রাসেল সরকার, বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মতিউর রহমান মতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মখলেসুর রহমান, ইউপি সদস্য আলমগীর হোসেন আলম, বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক এবং সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ভোট কেন্দ্র ভিত্তিক শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে ভোটারদের কেন্দ্রে আগমন নিশ্চিত করা, নির্বাচনকালীন শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Post a Comment

0 Comments