এস বাংলা নিউজ২৪ -এ স্বাগতম

নির্বাচনের আগে রাজশাহীতে ২৪টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার; জনমনে আতঙ্ক

 

 মাল্টিমিডিয়া রিপোর্টার, রাজশাহী। 


জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে ২৪টি ককটেল উদ্ধার করেছে র‍্যাব-৫ । মঙ্গলবার দিবাগত রাত তিনটার পর গোপন সংবাদের ভিত্তিতে ককটেলগুলো উদ্ধার করা হয়।


একই রাতে পৃথক অভিযানে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর পোল্লাপুকুর মোড় থেকে বিভিন্ন ধরণের ৪০টি দেশীয় অ*স্ত্র উদ্ধার করেছে র‍্যাব। এর মধ্যে রয়েছে রামদা ৪টি, হাসুয়া ৫টি, ছুরি ৫টি, কুঠার সদৃশ টাঙ্গি ১৮টি, হাতলযুক্ত হ্যামার ২টি। 


র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে বাধাগ্রস্থ বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল এবং দেশীয় অস্ত্র মজুদ করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 


এনিয়ে জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও আতঙ্ক ।

Post a Comment

0 Comments