এস বাংলা নিউজ২৪ -এ স্বাগতম

রাজশাহী ০৬ আসেন বিপুল ভোটে জয়লাভ করলেন আবু সাঈদ চাঁদ

 

নিজস্ব প্রতিবেদক; 

১২ ফেব্রুয়ারী ২০২৬ ইং অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের ব্যাপক ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ ।


তিনি সব মিলিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২টি। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী নাজমুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।


দুজনের ভোটের ব্যবধান ৫৫ হাজার ৭০৭টি। আবু সাঈদ চাঁদ পোস্টাল ব্যালটে ১ হাজার ৩১৩ ও নাজমুল হক ১ হাজার ৫০৫ ভোট পেয়েছেন। নির্বাচিত আবু সাঈদ চাঁদ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক।


বিজয়ের পরে তিনি সবাইকে এক সাথে নিয়ে কাজ করার কথা বলেন। তিনি আরো বলে এই জয় আমার নয় এই জয় আমার বাঘা চারঘাটের সাধারণ জনগণের। 

Post a Comment

0 Comments