নিজস্ব প্রতিনিধিঃ
মানবতার সেবায় প্রথমবারের মতো আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে “মানবসেবা ফাউন্ডেশন”। “আপনার একটু সহানুভূতি অন্যের মুখে হাসি ফোটাবে” এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কর্মসংস্থান ও জরুরি সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
এরই অংশ হিসেবে সোমবার (১২ মে) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেশবপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচির আয়োজন করা হয়। এতে ৪০০-এর বেশি মানুষের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় এবং ১৫০-এর বেশি মানুষের ফ্রি ডায়াবেটিস পরীক্ষা সম্পন্ন করা হয়।
জানা যায়, ২০২৬ সালের ১লা এপ্রিল পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের একদল উদীয়মান তরুণদের উদ্যোগে “মানবসেবা ফাউন্ডেশন” প্রতিষ্ঠিত হয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।
অনুষ্ঠানে ব্লাড গ্রুপিং কার্যক্রমে সহযোগিতা করে লাইফ লাইন ব্লাড অর্গানাইজেশন, রাজশাহী এবং ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রমে সহযোগিতা করেন মোহাম্মদ কিরন খান। এছাড়াও চিকিৎসা পরামর্শ প্রদান করেন মোঃ সুজন আলী, আদর্শ ফিজিওথেরাপি সেন্টার, বাঘা। সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শ দিয়েছেন, বাঘা উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দরা, অত্র বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ এবং বাঘার বৃহত্তর ফেসবুক কমিউনিটি গ্রুপ "আমাদের বাঘার"-র সিনিয়র এডমিন
এস আর সাকিব রহমান।
মানবসেবা ফাউন্ডেশনের সদস্যরা জানান, আমরা মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এই সংগঠনের যাত্রা শুরু করেছি। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে। বাঘা উপজেলা থেকে আমাদের কার্যক্রম শুরু হলেও এই সংগঠন একসময় সারা বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়াবে বলে আমরা আশাবাদী। সকলের সহযোগিতা ও দোয়া পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চাই মানব সেবা ফাউন্ডেশন।
সংগঠনটির এমন মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সকল সহযোগী ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0 Comments