এস এম আবরার হামিম,
বাঘা (রাজশাহী) প্রতিনিধি।
রাজশাহীর বাঘা উপজেলা ও দুইটি পৌরসভার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মীসভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় বাঘা ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ব্যাপী সেচ্ছাসেবী দলের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোঃ জসীম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-প্রচার সম্পাদক আকতারুজ্জামান রনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আরফিন কনক। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব মোঃআরিফুল ইসলাম, সাবেক পৌর আহবায়ক তৌহিদুল ইমলাম পলান,সদস্য সচিব আবু হাসান শিমুল আরও অনেক নেতা-কর্মী।
প্রধান অতিথি মোঃ জসীম উদ্দিন তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছে। এই আন্দোলনে স্বেচ্ছাসেবক দল হচ্ছে অগ্রণী শক্তি। গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে প্রত্যেক কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।” তিনি আরো বলেন ৫ ই আগস্ট এর পরের কোনো নেতার স্থান স্বেচ্ছাসেবক দলে নেই।
প্রধান বক্তা আকতারুজ্জামান রনি বলেন, দেশ আজ ভয়াবহ রাজনৈতিক সংকটে নিমজ্জিত। জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে দেশকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মীরাই অগ্রভাগে থেকে নেতৃত্ব দেবে।
এই কর্মীসভায় উপজেলা-পৌরসভা ও ইউনিয়ন শাখার প্রায় ৩ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন । এই সেচ্ছাসেবক দলের কর্মিসভায় আনন্দ- উচ্ছ্বাস,মুখরীত স্লোগানে হাজার হাজার নেতা-কর্মীদের অংশগ্রহণে জনসমাবেশে রূপ নেয়

0 Comments