এস বাংলা নিউজ২৪ -এ স্বাগতম

বাঘায় রাতের আধারে গোরস্থানসহ ০৩ টি টিউবওয়েল চুরি


স্টাফ রিপোর্টার;

বাঘা উপজেলার ০৬ নং আড়ানী ইউনিয়নের ০৮ ওয়ার্ডে রাতের আধারে গোরস্থানের টিউবওয়েল সহ মোট ০৩ টি টিউবওয়েল চুরি হয়েছে। 


গত সোমবার (২০ অক্টোবর ২০২৫) ইং, ধারণা করা হচ্ছে রাতের আধারে/গভীর রাতে এই টিউবওয়েল গুলো চুরি হয়েছে। এর মধ্যে ০৮ নং ওয়ার্ডের মধ্যে পাঁচপাড়া কেন্দ্রীয় গোরস্থানের ০১ টি, পাশ্ববর্তী খোদ্দ বাউসা কেন্দ্রীয় গোরস্থান ০১ টি ও একই এলাকার বিলের সাধারণ কৃষকদের কৃষিকাজ ও চাষাবাদের সুবিধার জন্য স্থাপিত টিউবওয়েল ০১ টি, মোট ০৩ টি টিউবওয়েল চুরির ঘটনা ঘটেছে। 


২১ অক্টোবর সকালে এই চুরি গুলো জনসম্মুখে দৃশ্যমান হয়। উক্ত চুরির ঘটনা জানতে পেরে রেগে ফেটে পড়েছে এলাকাবাসী, কেউ হতাশ হয়ে বলেছে মানুষের বিবেক  দিন দিন লোপ পেয়ে যাচ্ছে। আল্লাহ্'র প্রতি মানুষের ভয় বিশ্বাস কমে যাচ্ছে -নাহলে মানুষ কতটা নিকৃষ্ট হলে একটি গোরস্থানের মতো জায়গা থেকে পানির টিউবওয়েল চুরি করে । আমরা এলাকাবাসী এই ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবদা জানাচ্ছি। 


এক দিনমজুর কৃষক ধান কাটা অবস্থায় বলেন “দেখো বাবা মানুষের বিবেক, আমরা সাধারণ দিনমজুর সারাদিন মাঠে কাজ করে সংসার চালাই, মাঠের মধ্যে একটি টিউবওয়েল ছিলো যা থেকে আমাদের পানির পিপাসা পেলে আমরা পানি খায় আজ পানি নিতে এসে দেখছি টিউবওয়েল টি নেই পরে লোকমুখে শুনলাম যে টিউবওয়েল টি চুরি হয়ে গেছে, শুনে আমরা সকলেই অবাক হলাম”। 


এক সাথে ৩টি চুরির ঘটনায় এলাকায় জনসাধারণের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা, অনেকে বলছেন নেশা-পানি করার জন্য হয়তো ছিচকে চোর'রা এই চুরি গুলো করেছে। তবে এই চুরি যে করেছে কোন ভাবে তার সন্ধান পেলে কঠিন সাজা দেওয়া হবে। এলাকার অনেকেই ব্যক্তিগত ভাবে চুরি যাওয়া টিউবওয়েল গুলোর সন্ধান চালাচ্ছে।  নিউজ লেখা পর্যন্ত এখনো টিউবওয়েল কোন সন্ধান, বা চুরির সাথে জড়িত কোন সন্দেহভাজন কে সনাক্ত করার খবর পাওয়া যায়নি। 

Post a Comment

0 Comments