এস বাংলা নিউজ২৪ -এ স্বাগতম

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব মামলা তুলে নেব-মির্জা ফখরুল

 

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে—সব মামলা তুলে নেব।’


মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 


বিএনপি মহাসচিব বলেন, ‘জামায়াত কয়েকটা দলসহ জোরজবরদস্তি করে তাদের দাবি মানাতে চায়। তারা পিআর-গণভোট চায়, আমরা এটা বুঝি না। এসব আমরা মেনে নেব না।’


আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, ‘আর পাগলামি করবেন না। জনগণের কাছে মাফ চান। এখনো মাফ চাননি। ছোট বাচ্চা ছেলেগুলোকে গুলি করে মেরেছেন। আমরা প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। শান্তির রাজনীতি করতে চাই। এ জন্য আমরা নির্বাচন চেয়েছি।’ 


এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Post a Comment

0 Comments