এস বাংলা নিউজ২৪ -এ স্বাগতম

বাঘার বাউসা ইউনিয়নে তারুণ্য সমাবেশ অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক;

বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হারুন-আর-রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ পাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে ছাত্রদল আয়োজিত ‘৩১ দফা রূপরেখা বাস্তবায়ন ও ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা’ শীর্ষক তারুণ্যের সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে স্থানীয় তরুণ নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী ০৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ।


প্রধান অতিথির বক্তব্য  আবু সাইদ চাঁদ বলেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির লক্ষ্য স্পষ্ট- গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। তিনি দাবি করেন, বিএনপি সবসময় জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে ও দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনে নিবেদিতভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা নানা প্রতিকূলতা, দমন-পীড়ন, মামলা-হামলার মধ্যেও রাজপথ ছাড়েননি। তারা প্রমাণ করেছেন, বিএনপিকে দমিয়ে রাখা যায় না। যারা কঠিন সময়ে সংগঠনকে ধরে রেখেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দেশের মানুষ এখন পরিবর্তন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন চায়। বিএনপি সেই প্রত্যাশা পূরণে কাজ করছে। জনগণের আস্থা অর্জনই এখন আমাদের প্রধান লক্ষ্য,”- যোগ করেন তিনি।


উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামিল হক ও বাঘা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. পলাশ সরকারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, উপজেলা কৃষকদলের আহবায়ক সেলিম আরিফ, উপজেলা বিএনপির সদস্য মুখলেসুর রহমান মুকুল, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু, সুরুজ্জামান সুরুজ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব, বাঘা উপজেলা মহিলাদলের সভাপতি সোনিয়া আক্তার শাপলা,  বাউসা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রাজিব আহম্মেদ মন্ডল,  আড়ানী পৌর মহিলাদলের সভাপতি সোনিয়া বেগম,  বাঘা পৌর কৃষক দলের আহবায়ক আলী হোসেন জনি, সদস্য সচিব সোহানুর রহমান সোহাগ, সিনিয়র যুগ্ন সম্পাদক তহিদুল ইসলাম,মজনুর রহমান সুরুজ সহ স্থানীয় তরুণ নেতাকর্মীরা।


বক্তারা বলেন, তরুণদের নেতৃত্বে এই আসনে বিএনপির সংগঠন আরও শক্তিশালী হয়েছে। তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবেন।


Post a Comment

0 Comments