মনোহরদী(নরসিংদী) প্রতিনিধি
নরসিংদী ৪( মনোহরদী-বেলাবো) থেকে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযুদ্ধা এড. সরদার সাখাওয়াত হোসেন বকুল এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২২ নভেম্বর) সকালে মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আমিনুর রহমান সরকার দোলন এর সভাপতিত্বে বিএনপির মনোনীত প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল এর নিজ বাড়িতে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মনোহরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুল সাখাওয়াত হোসেন বাবু, প্রেসক্লাবের সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন খান, এশিয়ান টিভি ও দৈনিক কালবেলার মনোহরদী প্রতিনিধি মোহাম্মদ কামরুল ইসলাম, রাজধানী টিভির প্রতিনিধি সেলিম রেজা।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বাকী বিল্লাহ , প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউর রহমান ,সিএন এন টিভির প্রতিনিধি তানভীর আহমেদ, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃআঃকুদ্দুস ,সাংবাদিক তাজুল ইসলাম বাদল ,আরিফ,বাদল সরকার, এমরুল ইসলাম , হিমেল মিয়া প্রমুখ।
সভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় জনপদের সার্বিক পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ, জনগণের প্রত্যাশা এবং এলাকার বিভিন্ন উন্নয়নধর্মী চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও সামাজিক নিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন ঘটানোই তার রাজনৈতিক অঙ্গীকার।
সরদার সাখাওয়াত হোসেন বকুল সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রকার দুর্নীতি অনিয়ম যেন না হতে পারে সেদিকে লক্ষ্য রেখে স্বচ্ছতা জবাবদিহিতা ও সততার সাথে পর্যবেক্ষণ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনে সাংবাদিকদের গুরুত্ব তুলে ধরেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আগে ও পরে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং বীর মুক্তিযোদ্ধাদের সাথে ও মতবিনিময় করেন।
সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে তিনি ফটোসেশনে অংশ নেন।
অনুষ্ঠান পরিচালনা করেন মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার মনোহরদী প্রতিনিধি মোহাম্মদ হারুন অর রশিদ।

0 Comments